অস্ট্রেলিয়া দলে প্যাট কামিংস

0

খেলাধুলা : ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টার্ক। এরপর দলের অন্যতম ভরসা পেস বোলার মিচেল স্টার্কও ইনজুরির কবলে পড়েন। যার ফলে তাকেও দলের বাইরে চলে যেতে হয়। স্টার্কের বদলি হিসেবে দলে যোগ দিবেন প্যাট কামিংস।

শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হল স্টার্কের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হচ্ছে প্যাট কামিংসকে। সিরিজের বাকি দুটি টেস্টে টিম স্টিভেন স্মিথ বাহিনীর জোরে বোলিংকে ভরসা যোগাবেন কামিংস। সম্প্রতি শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওযেলসের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন কামিংস। জাতীয় দলে ফের ডাক পাওয়া তারই পুরস্কার বলে মনে করছে অসি ক্রিকেটমহল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.