বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর দক্ষিণ জলদী ভিলেজার পাড়া এলাকায় ইয়াবা বিক্রিকালে গতকাল বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ আজিম নামে এক যুবককে আটক করেছে। সে ভিলেজার পাড়া এলাকার আশরাফ আলীর পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ জলদী ভিলেজার পাড়া এলাকায় গোপনে ইয়াবা বিক্রি কার্যক্রম চলছে এ খবরের প্রেক্ষিতে বাঁশখালী থানা পুলিশের এসআই সুজন সিকদার ও এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল গতকাল শূক্রবার রাতে সেখানে যায়।
সেখানে গিয়ে আশরাফ আলীর পুত্র মোঃ আজিম (২৮) ১শ পিচ ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় একই এলাকার জুনু মিয়ার পুত্র মোঃ আতিকও জড়িত বলে এবং মামলা তাকে অভিযুক্ত করা হয়েছে বলে থানা পুলিশ জানায়। এ বিষয়ে বাঁশখালী থানার মামলা নং- ১৩, তাং- ০৯/০৩/২০১৭ইং ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল এল ৯(খ) মতে নিয়মিত মামলা রুজু করতঃ ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। উল্লেখ্য এর আগে বাঁশখালী থানা পুলিশ কালীপুরের পালেগ্রাম এলাকায় ইয়াবা সেবনকালে ২ জনকে আটক করে।
অপরদিকে গুনাগরী খাসমহাল এলাকায় গোপনে ইয়াবা বিক্রিকালে মিনজিরীতলা এলাকার এক যুবক সহ ২ জনকে আটক করে। একটি সূত্রে জানা যায়, বাঁশখালী-পেকুয়া সড়কে প্রতিনিয়ত ইয়াবা ও মাদক দ্রব্য রোধে পুলিশের চৌকির মাধ্যমে চেক পোষ্ট করায় ছনুয়ার বিকল্প সড়ক হয়ে বর্তমানে বাঁশখালীর বিভিন্ন পয়েন্টে কক্সবাজার এবং টেকনাফ থেকে ইয়াবা ঢুকছে বলে একটি সূত্রে জানা যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, ইয়াবা বিক্রির খবর পেয়ে পুলিশের একটি দক্ষিণ জলদী ভিলেজার পাড়া এলাকায় গিয়ে মোঃ আজিমকে ১শ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আজিম এবং এ ঘটনায় জড়িত আতিক ২ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করা হয়েছে।
