চট্টগ্রামে ঈদ মার্কেটেগুলোতে ক্রেতা আকর্ষনে কুপনের ব্যবস্থা

0

গোলাম সরওয়ার :  আর কয়েক দিন পর ঈদ তাই ঈদ বাজারে মার্কেট গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় বেড়েছে । নতুন জামা-কাপড়সহ নানা কেনাকাটার জন্য শিশু থেকে শুরু করে তরুণ-তরুণীসহ সকল শ্রেণি পেশার মানুষ ছুটে যাচ্ছেন নগরীর বিপণিবিতানগুলোতে। ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অভিজাত শপিংমল থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত। গভীর রাত পর্যন্ত চলছে বিকিকিনি। দম ফেলার ফুসরত নেই দোকানিদের।

সরেজমিন পরিদর্শনে আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট , নিউমাকের্ট, রিয়াজউদ্দিন বাজার, ভিআইপি টাওয়ার, টেরিবাজার, স্যানমার ওসান সিটি, চিটাগাং শপিং কমপ্লেক্স, আখতারুজ্জামান সেন্টার, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, সেন্ট্রাল প্লাজা, ইউনেস্কো সেন্টার, আমিন সেন্টার, হাইওয়ে প্লাজা থেকে শুরু করে জহুর-হকার মার্কেট সর্বত্রই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

চট্টগ্রামে ঈদ মার্কেট

আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট ঘুরে দেখা যায়, মার্কেটে ক্রেতাদের প্রচুর ভিড়। বিশেষ করে শাড়ি, তৈরি পোশাক, জুতা, শার্ট, কসমেটিকস, পাঞ্জাবি, গার্মেন্ট পণ্য, টেইলার্স, ক্রোকারিজসহ প্রতিটি আইটেমের দোকানেই ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে।ক্রেতাদের দৃষ্টি আকর্ষনে রয়েছে কুপনের ব্যবস্থা।

সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট ব্যবসায়ী আনিসুর রহমান চৈাধুরী জানান, উচ্চ, মধ্য ও নিম্নবিত্তসহ সকল শ্রেণির ক্রেতারই সমাগম হয় সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট। সকল শ্রেণির নারী শিশুর পণ্য রয়েছে এ মার্কেটে। যেকোন দামের পোশাকসহ পণ্যাদি রয়েছে এ মার্কেটে। এবার ঈদের কেনাকাটায় ক্রেতা আকর্ষণের জন্য বাড়ানো হয়েছে মার্কেটের সৌন্দর্য ও বৈচিত্র্য।

শাড়ি, থান কাপড়, থ্রি-পিস, বাচ্চাদের পোশাক, পুরুষের শার্ট, মেয়েদের সারারা, লাসা, হিরণমালা ও পাখি ড্রেস,ছেলেদের পাঞ্জাবি, জিন্স প্যান্ট ও বিভিন্ন ধরণের কাপড়ের শোরুম, কসমেটিকস, পারফিউম, ইমিটেশন, জুয়েলারি, গার্মেন্টস পণ্য, শিশুদের শার্ট, প্যান্ট, জুতা, লেডিস স্যান্ডেল, বুটিকস, ক্রোকারিজসহ সব ধরণের পণ্যের বিকিকিনি চলছে এসব মার্কেটে। আর সব মার্কেটে ক্রেতাদের দৃষ্টি আকর্ষনে রয়েছে কুপনের ব্যবস্থা।
ব্যবসায়ীরা জানান, দুপুরে এবং ইফতারের পর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবদের নিয়ে ঈদের পোশাক কিনতে আসছে। ক্রেতাদের বাড়তি চাপে হিমশিম খেতে হচ্ছে তাদের। ঈদের আগের দিন পর্যন্ত এভাবে ক্রেতার সংখ্যা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যবসায়ীদের।

এদিকে ক্রেতাদের ভিড় সামলাতে নগরীর বিপণিবিতান গুলো ও মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া সবগুলো মার্কেটে রয়েছে সিসিটিভি ক্যামরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.