নিজের রহস্য জানালেন হৃত্বিক

0

বিনোদন : ছয় ফুট উচ্চতার বলিউড অভিনেতা হৃত্বিকের ওজন মাত্র ৭৪ কিলোগ্রাম। বর্তমানে তাকেই বলা হয় উপমহাদেশের সেরা সুঠাম দেহের অধিকারী অভিনেতা। কেউ কেউ তার শক্ত পেটা শরীর, শান্ত চোখের চাহিনী, ইস্পাতের মতো কঠিন প্রকৃতির মুখের জন্য বলিউডের গ্রীক দেবতা বলেও ডাকেন।

ভক্ত-অনুরাগীরা তো বটেই, নতুন প্রজন্মের নায়কেরাও তার শরীর পেতে মরিয়া। সম্প্রতি ব্যাঙ্গালুরুতে এক অনুষ্ঠানে গিয়ে হৃত্বিক জানান তার আকর্ষনীয় ফিগারের রহস্য। সেটা খবর হিসেবে প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

‌কোয়ি মিল গ্যায়া’ ছবির এই নায়ক বলেছেন, আমি নিয়মিত শরীর চর্চা করি। এটার জন্য একটা নির্দিষ্ট রুটিন মেনে চলি।’ অনেকেই মনে করেন খাবার না খেয়ে থাকলে শরীরের মেদ কমানো যায়। কিন্তু হৃত্বিক এই ধারণার সম্পূর্ণ পরিপন্থি। তিনি নিজের উদাহরণ টেনে বলেন, ‘নিয়মিত খেতে হবে। প্রয়োজনে একাধিকবার আহার করতে হবে, তবে সেটা পরিমাণ মত।’ ৪২ বছর বয়সি এই অভিনেতা বলেন, ‘শৃংখল জীবনযাপন সুন্দর ও আকর্ষণীয় শরীরের গঠনের মূলমন্ত্র। যতদূর পারা যায় অ্যালকোহল ও ধূমপান থেকে বিরত থাকা উচিত। যেটা আমি একবছর হলো সম্পূর্ণ এগুলো থেকে বিরত আছি।’ এছাড়া শরীর ঠিক রাখতে হলে শরীরচর্চাবিদের পরামর্শ নেন ‘কাবিল’ ছবির এই অভিনেতা।

তিনি বলেন, ‘প্রথমে শরীর ফিট করতে হলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আমি নিজে ব্যায়াম করতে গিয়ে অসুস্থ হয়েছি, পায়ে চোট পেয়ে। তবে এটা কিছুদিন পর ঠিক হয়ে গিয়েছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.