ইসলামের কোথাও জঙ্গিবাদের স্থান নেই- আল্লামা হাশেমী
আনোয়ারা প্রতিনিধি : আ’লা হযরত,ইমামে আহলে সুন্নাত,পীরে কামেল,ওস্তাজুল ওলামা,শাহ সুফি আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী ছাহেব (মু.জি.আ.) বলেছেন, জঙ্গিবাদ দমন ও সাম্প্রদায়িক স¤প্রীতি রক্ষায় ইসলামী শিক্ষার বিকল্প নেই। ইসলামের সুমহান বাণী মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে পারলেই সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূল করা যাবে। ইসলামের কোথাও জঙ্গিবাদের স্থান নেই। ইসলাম মানবতার শিক্ষা দেয়,মানবহত্যার শিক্ষা কোথাও নেই।
রবিবার(১২মার্চ)বিকেলে আনোয়ারা উপজেলার উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদরাসার সালানা জলসায় সভাপতির বয়ানে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান। উদ্বোধনী বক্তব্য রাখেন বৈরাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নবী হোসেন। প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী (মু.জি.আ.)।
তকরির পেশ করেন আল্লামা মুফতি কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী,শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী,শাহজাদা আল্লামা কাযী মুহাম্মদ জিয়া উদ্দিন হাশেমী,মাওলানা আবুল হাশেম আনোয়ারী। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন,ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম,মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদ হোসাইন প্রমুখ।
এর আগে সকাল ১০টায় মাদরাসার শিক্ষার্থীদের পবিত্র কোরআন তেলাওয়াত,হামদ- নাতে মোস্তফা (দ.) ও জরুরী মাসায়েল-আদইয়ায়ে মাসনূনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
