নিজস্ব প্রতিবেদক::মাদক-চোরা চালান এবং মাদক সেবনে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়।
মঙ্গলবার (১৪ মার্চ) আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। সভায় জেলা প্রশাসক স্কুল-কলেজে মাদক বিষয় সচেতনতার জন্য ক্যাম্পিং এর আদেশ দেন।
আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিভিন্ন কর্মসূচীর আলোচনা করেন।
সভায় পুলিশ সুপার নুরে আলম মিনা, সিভিল সার্জন ডাঃ মো. আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রশিদসহ বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
