সরকারী হাসপাতালে প্রবেশ ফি আদায়ের পরিকল্পনা

0

সিটিনিউজবিডি  : সরকারী হাসপাতালগুলোতে দর্শনার্থী প্রবেশ ও এর শৌচাগার ব্যাবহারে ফি আদায়ের পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে ঢাকার বড় সরকারী হাসপাতালগুলোকে এর আওতায় আনা হবে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন, প্রবেশ ফি হিসেবে একশ থেকে দুইশ টাকা পর্যন্ত নির্ধারণ হতে পারে। রোগীর সাথে দু’জন এটেনডেন্ট ছাড়া অন্য দর্শনার্থীদের এই ফি দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং আইন কানুন খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মি. নাসিম।

ঢাকা এবং মফস্বল শহরগুলোতেও যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে যে রোগীকে দেখতেই হবে, সেটা হতে পারে না। প্রয়োজনে একটা ওয়েটিং রুম করে দেবো, সেখানে এসে খোঁজ নেবে। বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, অহেতুক দর্শনার্থীরা আসার কারণে চিকিৎসার পরিবেশও ব্যহত হয়। এছাড়াও শৌচাগার ব্যবহারেও ফি আদায় করা হলে শৌচারগুলো আরো পরিষ্কার থাকবে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.