বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বান

0

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য সবাইকে এক যোগে কাজ করার আহবান জানিয়েছেন।
তিনি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচী ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
‘দিনবদলে বাংলাদেশ, ফল বৃক্ষে ভরব দেশ’- এই প্রতিপাদ্য নিয়ে শনিবার দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার অনুষ্ঠানে বক্তৃতাকালে বর্তমান সরকারকে ‘কৃষি বান্ধব’ উল্লেখ করে সরকারের নানা উন্নয়ন কর্মসূচির বর্ণনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খাঁন ও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক পার্থ প্রতীম সাহা, ম্যাজিস্ট্রেট দীপক রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী ও মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান।
বৃক্ষ মেলায় ২০টি স্টলে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা বিক্রয় ও প্রদর্শনের পাশপাশি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগাতে স্থানীয়দের উদ্বুদ্ধ করা হচ্ছে। আগামী ১৩ জুলাই এ বৃক্ষ মেলা শেষ হবে।
অনুষ্ঠান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষকদের হাতে গাছের চারা, আগুনে ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউ টিন, নগদ টাকা ও ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.