সিটিনিউজবিডিঃ ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘বাহুবলী’ মুক্তি পেয়েছে শুক্রবার।
অতীতের সকল রেকর্ড ভেঙ্গে মুক্তির প্রথম দিনই ‘বাহুবলী’ ঘরে তুলেছে ৫০ কোটি রুপি। আর তাই বক্স অফিসসহ বলিউড তারকাদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এখন এই ছবিটি। পরিচালক এস এস রাজামৌলির ছবিটি তৈরিতে প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি ভারতীয় রুপি খরচ হয়েছে।
তামিল-তেলুগু দুটি ভাষায় তৈরি করা হয়েছে ছবিটি। তবে এর একটি আলাদা তামিল সংস্করণও করা হয়েছে। বাহুবলী’ ভারতের প্রায় চার হাজার সিনেমা হলে একসাথে মুক্তি পেয়েছে। আজ থেকে যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ টি হলে ছবিটি দেখা যাবে। দেশের ‘সর্বাধিক ব্যয়বহুল’ এই ছবি নিয়ে আলোচনায় মেতেছেন বলিউড-তারকারাও।
এমনকী, স্বয়ং অমিতাভ বচ্চনও। কিছু দিন আগেই টুইট করেছেন বচ্চন, এমন ছবিতে তাঁকে অভিনয়ের সুযোগ না দেওয়াটা না কি ঘোরতর অন্যায়! বাহুবলী’-তে অভিনয় করেছেন প্রভাস, রানা দুগ্গুবাতি, অনুষ্কা এবং তমন্না। হিন্দি এবং মলয়ালম ভাষায় ছবিটিকে ডাব করাও হয়েছে।
