মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির জন্য সব সময় কাজ করতেন। তিনি শিশু কাল থেকে দরিদ্র ও অসহায় লোকদের পাশে দাঁড়াতের। এই বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাংলাদেশ নামক দেশের জন্ম হয় বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য বিষয়ক মন্ত্রাণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
শুক্রবার(১৭মার্চ)বিকালে রাঙামাটি শহরের সেনা ক্যাম্প সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতির সামনে রাঙামাটি জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার আয়োজনে ৯৮তম বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ এমরান রোকন’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনিল কান্তি দে, পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার আরো বলেন, মার্চ মাস বাঙ্গালী জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসকে ঘিরে বাঙ্গালী জাতির ইতিহাসের নানান দিন জড়িয়ে রয়েছে। তিনি সকলকে বাঙ্গালী জাতির রক্তে দিয়ে অর্জিত ইতিহাস জানান ও জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভার পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এসে শেষ হয়।
