বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালী জাতি মুক্তির স্বাদ পেত না
বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নীলকন্ঠ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহানা আক্তার কাজেমী, আওয়ামীলীগ নেতা জামশেদ আলী, ইলিয়াছ সওদাগর, রশিদ আহমদ চৌধুরী, তপন দাশগুপ্ত, যুবলীগের সাবেক আহবায়ক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম, কফিল উদ্দিন চৌধুরী, মুজিবুল হক চৌধুরী, জিল্লুল করিম শরীফি, এডভোকেট বদরুদ্দিন চৌধুরী, আলহাজ্ব ইবনে আমিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দিন সাকিব, এস.এম মুজিবুর রহমান চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ, যুগ্ম আহবায়ক গিয়াস কামাল চৌধুরী, বেদার উদ্দিন, জামাল উদ্দিন, আক্তার উদ্দিন, মহিলা কাউন্সিলর রোজিনা সোলতানা প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাঙালী জাতি কখনো মুক্তির স্বাদ পেত না।
জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন ২০২১ বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকল নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। তাহলেই জাতির জনকের সোনার বাংলা গড়া অনেকাংশে সহজ হবে। সকাল ৯ টায় পৌরসভার রুহুল্লা পাড়া জামে মসজিদে খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাঁশখালী শিশু নিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান ধর্মীয় কার্যাদির মাধ্যমে জাতির জনকের জন্মদিন পালন করেন।
