সীতাকুণ্ডে সেগুন কাঠ পাচারের সময় আটক

0

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডে ১৫ লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠ আটক করেছে ফৌজদার বিট ষ্টেশন। আজ শনিবার(১৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৩ টার সময় উপজেলার মাদামবিবির হাট এলাকার একটি কভার ভ্যানে করে পাচার করার সময় ৫০০ ঘনফুট সেগুন কাঠ আটক করা হয়।

বন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদে একটি কভারভ্যানে (ঢাকা মেট্টো ট -১১-৭৮৭৯) করে ঢাকার উদেশ্যে পাচার করার সময় মাদামবিবির হাটস্হ ফৌজদার হাট বিট কাম চেক ষ্টেশন কর্মকর্তারা গাড়িটি তল্লাসী করে সেখানে প্রায় ৫০০ ঘনফুট সেগুন কাঠসহ কভারভ্যানটি আটক করে। আটককৃত গাছের মূল্য ১৫ লক্ষ টাকা বলে জানা যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.