বলিউডেেএখন নতুন রসদ সোনাক্ষী সিনহা ও জন আব্রাহাম

0

সিটিনিউজবিডিঃ  বলিউডে কখন যে কাকে নিয়ে খবর রটে তা নিশ্চিত করে বলা কি যায়! সেই ধারবাহিকতায় এবারে গুজবের নতুন রসদ সোনাক্ষী সিনহা ও জন আব্রাহাম।

টিনসেলের আকাশে বাতাসে জুটি হিসেবে শোনা যাচ্ছে তাদের কথা। শোনা যাচ্ছে, জন আর সোক্ষীর মধ্যে বেশ ভালো মতোই কেমিস্ট্রি জমে উঠবে এবার। তবে সেটা বাস্তবে নয় দেখা যাবে পর্দায়।

বিপুল শাহের সিনেমা ফোর্স সিক্যুয়াল তৈরি হতে যাচ্ছে। যেখানে প্রথমবার অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা যাবে দাবাং-গার্ল আর জিসম-হিরোকে।

শোনা যাচ্ছে, সিনেমাটি পরিচালনা করতে চলেছেন অভিনেয় দেও। ছবিতে জনের এন্ট্রিও নাকি পাকাপাকি। তবে সোনাক্ষিকে এ নিয়ে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

আপাতত জন ব্যস্ত আছেন ওয়েলকাম ব্যাক ছবির শুটিংয়ে। সম্প্রতি নিজের টুইটার ওয়ালে এই ছবির ফার্স্টলুক পোস্ট করেছেন তিনি। অন্যদিকে সোনাক্ষী আকিড় নিয়ে ব্যস্ত। এই ছবিটি মূলত একটি নারীকেন্দ্রিক ছবি। যেখানে অ্যাকশন লেডি হিসেবে দেখা যাবে সোনাক্ষীকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.