চলে গেলেন গায়ক চাক বেরি

0

বিনোদন :  ‘রক অ্যান্ড রোলের জনক’ হিসেবে পরিচিত চাক বেরি মারা গেছেন। ৯০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মিশরি অঙ্গরাজ্যে নিজ বাস ভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। সেইন্ট চার্লস কাউন্টির পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চাক বেরির কোনো সাড়া না পেয়ে স্থানীয় কয়েকজন পুলিশে খবর দেন। এরপর শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

সুরকার, গিটারিস্ট ও গায়ক চার্লস এডওয়ার্ড অ্যান্ডার্সন বেরি ওরফে চাক বেরির ১৯২৬ সালের ১৮ অক্টোবর আমেরিকার মিসৌরি রাজ্যের সেইন্ট লুইসে জন্ম গ্রহণ করেন। স্কুলে পড়ার সময়ই সংগীতের ওপর তিনি দীক্ষা নেন । ১৯৫২ সালে সেইন্ট লুইজে ‘হাফস গার্ডেন’ নামে একটি ক্লাবে তিনি প্রথম কনসার্ট করেন। ১৯৫৫ সালে বের হয় তার অ্যালবাম ‘মেবেলিন’। যার জন্য আসে আন্তর্জাতিক খ্যাতি। চাক বেরিকে তার কাজের জন্য ১৯৮৪ সালে আজীবন সম্মাননা হিসেবে গ্র্যামি পুরস্কার দেয়া হয়।

এরপর ১৯৮৬ সালে তার নাম যুক্ত হয় ‘রক অ্যান্ড রোল হল অব ফেইম’-এ। ২০০৮ সালে সঙ্গীতে অবদানের জন্য জার্মানিতে ‘গোল্ডেন ক্যামেরা’ পুরস্কার পান তিনি। বিটেলস এর জন লেনন একবার বলেছিলেন ‘চাক বেরি না থাকলে হয়ত আমাদের সংগীত জীবন শুরুই হতো না।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.