সজিবের চিকিৎসার দায়িত্ব নিলেন সীতাকুণ্ড সমিতি

0

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের অত্যন্ত দরিদ্র এক পরিবারের জন্ম নাজমুল হাসান সজিবের, জন্ম থেকে সে অন্য দশজনের চেয়ে আলাদা। সে ক্লাবফুট রোগে আক্রান্ত, মুগুর পা (দুই পা পিছনের দিকে বাঁকা)। ৮ ম শ্রেণীর ছাত্র সজিব অন্য দশজনের মতো চলা ফেরা করতে পারেনা। অংশ নিতে পারে না কোন খেলাধুলায়। এ ধরেনর চিকিৎসা ব্যয় বহুল বিধায় সজিবের অসহায় পরিবারের পক্ষে তা সম্ভব হয়নি। এমনটি জানতে পেরে চিকিৎসার সমস্ত খরচ দিতে এগিয়ে এসেছেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর এক আজীবন সদস্য।সজিবের চিকিৎসার দায়িত্ব নিলেন সীতাকুণ্ড সমিতি

সজিবের চিকিৎসার দায়িত্ব নিলেন সীতাকুণ্ড সমিতি

নাম প্রকাশে অনিচ্ছুক, প্রচারবিমুখ এই মহৎ ব্যক্তিটি গরিব, অসহায় সজিবের পাশে এসে দাড়িঁয়েছেন। তিনি সজিবের দীর্ঘ মেয়াদী ব্যয়বহুল চিকিৎসার সমস্ত খরচ দেওয়ার কথা জানান। এ ছাড়া সজিবের চিকিৎসার ব্যাপারে সার্বিক সহযোগীতা দিয়ে যাচ্ছে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম। আজ সকাল সাড়ে দশটার সময় সমিতির দেওয়ানহাটস্হ পোস্তারপাড় অফিসে ক্লাবফুট কিউর সেন্টারে চিকিৎসার শুরু হয়।

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম

এসময় সমিতির কার্যলয়ে উপস্হিত ছিলেন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, তিনি বলেন, গরিব, অসহায় মানুষের পাশে দাড়াঁনো বিত্তবানদের দায়িত্ব। বিত্তবানরা যদি গরিবের পাশে দাড়িঁয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে সমাজ সুন্দর হয়। মানুষে মানুষে হৃদতা বাড়ে। এ সময় আরো উপস্হিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক লায়ন কাজী আলী আকবর জাসেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম শিবলু, কার্যনির্বাহী কমিটির সদস্য মফিজুর রহমান সাজ্জাদ,সাংবাদিক কামরুল ইসলাম দুলু এবং ক্লাবফুট কিউর সেন্টারের চিকিৎসক ডা. এম, ও,ফারুক ফয়সাল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.