দুর্দান্ত জয় ইংল্যান্ড-জার্মানির

0

খেলাধুলা : বিশ্বকাপ বাছাইয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। লিথুনিয়াকে ২-০ গোলে হারিয়েছে সাউথগেটের শিষ্যরা। ২১ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ডিফো । এর পর দ্বিতীয় অর্ধের ৬৬ মিনিটে গোল করেন ভার্ডি। ২০১৩ সালের পর ডাক পাওয়ায় তার অবদান ঠিকই মাঠে দিয়ে দিলেন ডিফো। এরপর রক্ষণে ভালোভাবেই প্রতিরোধ দেয়ার চেষ্টায় ছিল লিথুনিয়া। কিন্তু ভার্ডিকে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নামালে সেই প্রতিরোধও অটুট রাখতে পারেনি লিথুনিয়া।

একইভাবে বাছাইয়ে আন্দ্রে শুরলের জোড়া গোলে জয় পেয়েছে জার্মানি। এদিন আজারবাইজানকে ৪-১ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল করেছেন আন্দ্রে শুরলে। প্রথমার্ধের ১৯ মিনিটে ও দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে গোলদুটি করেন তিনি। খেলার ৩৬ মিনিটে একটি গোল করেছেন মুলার। এছাড়া ৪৫ মিনিটে আরেকটি মারিও গোমেজ। ৩১ মিনিটে একটি গোল শোধ করে আজারবাইজানের নাজারোভ।

ইংল্যান্ডকে প্রীতি ম্যাচে ১-০ গোলে হারায় জার্মানি। সেই ম্যাচ থেকে ৭টি পরিবর্তন এনেছিলেন কোচ লো। এরমধ্য দিয়ে ৫ ম্যাচের ৫টিতেই জিতেছে জার্মানি। ফলে বাছাই পর্বের সি গ্রুপে শীর্ষেই থাকলো বিশ্বচ্যাম্পিয়নরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.