নেতাদের পিছনে নয়, জনগণের পিছনে বেশি সময় দেন

0

নিজস্ব প্রতিবেদক::মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও জনসমাবেশ ২৬ মার্চ রোববার সন্ধ্যায় কামাল বাজার সন্নিকটস্থ মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, নেতাদের পিছনে নয়, জনগনের পিছনে বেশী সময় ব্যায় করেন। তাদের মনের কথাগুলো শোনেন এবং আমাদের সরকারের সাফল্যজনক কর্মকান্ডগুলো তাদের কাছে তুলে ধরেন। নেতাদের কাছ থেকে বিশেষ নির্দেশনা থাকলে যথাযথ নেতৃত্বের মাধ্যমে আপনারা জানতে পারবেন, এ জন্য নেতাদের পিছনে সময় দিতে হবেনা।

সন্ত্রাস, জঙ্গিবাদ, সা¤প্রদায়িকতা ও ইতিহাস বিকৃতির কাছ থেকে দেশকে বাঁচাতে হলে জনসম্পৃক্ততার বিকল্প নেই। জনগণের সমর্থন নিয়ে জননেত্রীকে পূনরায় সরকার গঠনের সুযোগ করে দিতে হবে।

ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. ফারুকের সভাপতিত্বে ও আবুল হাসেম এবং মো. হানিফ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফিকুল আলম, এস এম আনোয়ার মীর্জা, নাজিম উদ্দিন চোধুরী, কাজী মাহাবুব, প্রধান বক্তা নাজিম উদ্দিন চৌধুরী, বিশেষ বক্তা সৈয়দ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হাসান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, জসিম উদ্দিন, শহিদুল আলম দুলাল, আজম খান, এরশাদ হোসেন বিটু, নাছির উদ্দিন, আবদুর নবী, শাকের প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.