পারকি সৈকতে ইউপি চেয়ারম্যানের ঝটিকা অভিযান

0

আনোয়ারা প্রতিনিধি::অসামাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্।
সোমবার (২৭ মার্চ ) বিকেলে সৈকত এলাকায় বিভিন্ন দোকানপাটে এ অভিযান চালানো হয়। এসময় কয়েকটি দোকান থেকে অসামাজিক কর্মকান্ডের উপকরণ জব্দ করে আগুনে পুড়ানো হয়েছে।

জানা যায়,দীর্ঘদিন ধরে সৈকতে গড়ে উঠা দোকানগুলোর কুঠরিতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। অবাধে চলছে পতিতাবৃত্তি,মদ্যপান,জুয়ার আসর,ইয়াবাসক্তসহ নানা অপরাধ কর্মকান্ড। আর এসব কাজে টাকার বিনিময়ে দুষ্কৃতদের জোগান দিচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা।এতে করে সৈকত এলাকায় অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গতকাল সৈকত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পরিষদের গ্রাম পুলিশেরা তাঁর সঙ্গে ছিলেন। চেয়ারম্যানের হঠাৎ অভিযানে আতংকিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। এ সময় কয়েকটি দোকানের কুঠরি থেকে চৌকি,কাপড়-চোপড়,পর্দা,বেডসহ বিভিন্ন উপকরণ জব্দ করে পুড়ানো হয়।
এ ব্যাপারে এম এ কাইয়ুম শাহ্বলেন,অসামাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে অপরাধ কর্মকান্ডের বিভিন্ন উপকরণ জব্দ করে পুড়ানো হয়েছে। এদের কারণে সৈকতে অপরাধ বাড়ছে। অপরাধীদের কোনভাবেই ছাড় দেয়া যাবে না। সৈকতে আসা পর্যটকরা যাতে নিরাপদে বেড়াতে পারে সে জন্য ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.