নতুন শো-এর ঘোষণা দিলেন সুনীল

0

বিনোদন : কপিল শর্মার খারাপ আচরণের জেরে ‘দ্য কপিল শর্মা শো’ থেকে সুনীল গ্রোভার বেরিয়ে যাওয়াটা এখন যেন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। যদিও চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি থাকার কারণে সুনীল এখনও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে নিজে থেকে নতুন কিছু করতে চলেছেন তিনি। অন্তত তেমন ইঙ্গিতই দিলেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ফেসবুকে সুনীল লিখেছেন, ‘দিল্লি, তোমার সঙ্গে দেখা হবে ১ এপ্রিল। ’ সঙ্গে নাকি থাকবেন ওই শো-এর আরও এক কমেডিয়ান কিকু সারদা। যদিও এ নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। তবে সুনীলের এই নয়া পোস্ট নিঃসন্দেহে গোটা ঘটনায় নয়া টুইস্ট যোগ করল। আবার বলিউড মহলের কেউ কেউ বলছেন, মনে রাখা ভাল দিনটা ১ এপ্রিল। অর্থাত্ ‘ফুলস ডে’।

সূত্রের খবর, কপিলের সঙ্গেই নাকি ‘দ্য কপিল শর্মা শো’ শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আরও দুই অভিনেতা আলি আসগর ও চন্দন প্রভাকর। আর ঢেলে সাজানো হচ্ছে ওই শো-টি। সুনীল ছেড়ে দেওয়ায় তার অভিনীত চরিত্র ‘ডক্টর গুলাটি’কে বাদ দিতেই হচ্ছে। বদলে দর্শকদের সঙ্গে নতুন কয়েকটি চরিত্রের পরিচয়ও করানো হবে বলে খবর। এমনই একটি পোস্টার ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শো-এর সঙ্গে জড়িত এক ব্যক্তি বলেন, ‘‘সুনীলের সঙ্গে আলি ও চন্দনও শো ছেড়ে দিয়েছেন। ওঁদের জায়গায় সুনীল পাল, রাজু শ্রীবাস্তব এবং এহসান কুরেশিকে রাজি করানো হয়েছে। এ বার ওই জায়গায় দেখা যাবে এই নতুন অভিনেতাদের।- সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.