চলে গেলেন নির্মাতা ইবনে মিজান

0

বিনোদন : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ইবনে মিজান না ফেরার দেশে চলে গেলেন (ইন্নালিল্লাহ…রাজিউন)। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার করোনা শহরে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বাংলাদেশ পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ইবনে মিজান-এর জন্ম ১৯৩৭ সালে সিরাজগঞ্জে।

জানা গেছে, স্থানীয় সময় সোমবার সকালে মৃত্যুবরণ করেন ইবনে মিজান। মঙ্গলবার বাদ জোহর করোনা মসজিদে মরহুমের জানাজা শেষে যুক্তরাষ্ট্রে তার দাফন সম্পন্ন হবার কথা রয়েছে। ইবনে মিজান ১৯৯০ সালে চলচ্চিত্রাঙ্গন ছেড়ে সপরিবারে ক্যালিফোর্নিয়া শহরে পাড়ি জমান তিনি। ছয় সন্তানের জনক ইবনে মিজান।

উল্লেখ্য, ইবনে মিজান ১৯৬৪ সালে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন উর্দু ভাষায় ‘আওর গাম নেহী’। তবে নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি। ১৯৬৫ সালে সালাহউদ্দিন পরিচালিত ‘রূপবান’ ছবিটি সুপার-ডুপার হিট। ব্যাপক সাফল্য পায় ছবিটি। এরই প্রভাবে ১৯৬৬ সালে ইবনে মিজান নির্মাণ করেন ‘আবার বনবাসে রূপবান’।

আরো যেসব সিনেমা নির্মাণ করেছেন এই গুণী পরিচালক তার মধ্যে রয়েছে, একালের রূপকথা, রাখাল বন্ধু, তাজ ও তলোয়ার, একমুঠো ভাত, নিশান, নাগ নাগিনীর প্রেম, পাতাল বিজয়, লাইলী মজনু, পুনর্মিলন, রাজবধূ, বাগদাদের চোর, রাজকুমারী, রাজ নর্তকী, বসন্তমালতি, বাহাদুর, জরিনা সুন্দরী, পাতালপুরীর রাজকন্যা, আমির সওদাগার ও ভেলুয়া সুন্দরী, শহীদ তিতুমীর, নাগিনীর প্রেম, কত যে মিনতি, কমলরানীর দীঘি, ডাকু মনসুর, জিঘাংসা, দুই রাজকুমার, বাহাদুর, শাহজাদা, নওজোয়ান ইত্যাদি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.