বিনোদন : চলচ্চিত্রের গানে অভিষেক হলো বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়ার। মঙ্গলবার (২৮ মার্চ) ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে তার গাওয়া গানটির ভিডিও। গান প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যাতে প্রথমবারের মতো গাইতে দেখা গেছে এই বলিউড তারকাকে। ‘মানা কি হাম ইয়ার নাহি’ শিরোনামে গানটিতে কন্ঠ দেন পরিণীতি।
শুধু গাওয়া নয়, গানটিতে কণ্ঠ দিয়ে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন তিনি। বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই তারকা। সমালোচকরা বলছেন অভিনয় ছেড়ে গানে মন দেয়া উচিত পরিণীতির। তার গলা নাকি আজকালকার পেশাদার শিল্পীদের চেয়েও বেশ ভাল!
ছবিটিতে পরিণীতির বিপরীতে দেখা যাবে আয়ুষ্মান খুররানাকে। বাঙ্গালি পরিচালক অক্ষয় রয়ের পরিচালনায় আগামী ১২ মে মুক্তি পাবার কথা রয়েছে ছবিটির।
