দিল্লিতে স্কুলবাস উল্টে ১০ ছাত্র আহত হয়েছে

0

সিটিনিউজবিডি :   দিল্লিতে একটি স্কুলবাস উল্টে যাওয়ায় ১০ ছাত্র আহত হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি। রুকমনি দেবী এন্ড ভিক্টোরিয়া গার্লস সিনিয়র সেকেন্ডারী স্কুলের ৩০ জন ছাত্র ওই বাসে ছিল বলে জানা গেছে।

দিল্লির উত্তরাঞ্চলীয় কাশ্মীর গেটের আইএসবিটি ফ্লাইওভারের কাছে ওই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি শিলামপুর থেকে আসছিল বলে জানা গেছে।

ওই দুর্ঘটনায় আহত ছাত্রদের সুশ্রুতা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

একটি ভাঙ্গা রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.