এম.এ. মজিদ::১ এপ্রিল চট্টগ্রামের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘সিটিনিউজবিডি ডটকম’-এ প্রকাশিত ‘আঁই জানি আঁর পোয়া আরে ন তুয়াইবু’ এই শিরোনামে রাঙামাটি প্রতিনিধি মো: সাইফুল উদ্দীন একজন মায়ের আর্তনাদ তার প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেন। অনলাইনে সংবাদটি প্রচারের মাধ্যমে মায়ের আর্তনাদ সন্তানের কাছে পৌছে। এরপর ৩ এপ্রিল মায়ের খোঁজে সন্তান রাঙামাটি আসে।
গত এক মাস আগে লিলু প্রভা দাশ তার সন্তান উজ্জল ও তার স্ত্রী এবং শ্বাশুরির নির্যাতনের শিকার হয়ে সুদূর খাগড়াছড়ি থেকে রাঙামাটি চলে আসেন। সিটিনিউজবিডি ডটকম এর রাঙামাটি প্রতিনিধি মো: সাইফুল উদ্দীন ১ এপ্রিল শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকায় এই মায়ের আর্তনাদ শুনতে পায়, তিনি সে মায়ের কথা জানার চেষ্টা করেন এবং এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন। সংবাদ প্রকাশ হবার পর রাঙামাটি পৌরসভার কর্মকর্তা দিপেন ঘোষের নজরে আসে।
সংবাদ পেয়ে সে মহিলাকে সনাক্ত করেন দিপেন ঘোষ। পরে তার মাধ্যমে এই মহিলার সন্তানকে খাগড়াছড়ি থেকে আনা হয়। রাঙামাটিতে অনেক খোঁজার পরে বনরুপা মিন্টু এন্টারপ্রাইজ’র সামনে দেখা মিলে মহিলার সন্তানের। পরে স্থানীয় ব্যবসায়ী মিন্টু এই সংবাদ জানালে তাকে সেখান থেকে নিয়ে আসা হয় এবং সন্তান ও তার স্বামীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় লিলু প্রভা দাশ বলেন, আমি আমার সন্তানকে খুঁজে পেয়েছি ভগবানের কাছে আর কিছু চায় না। সন্তান আমাকে আগামী দিনগুলো ভালো করে দেখে রাখবে আর আমার সন্তান ভালো থাকবে এটাই প্রত্যাশা করি।
