আইপিএলে নিষিদ্ধ হলো চেন্নাই ও রাজস্থান

0

সিটিনিউজবিডিঃ চেন্নাইকে সুপার কিংসকে এবার একেবারে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেওয়া হলো। টি-টোয়েন্টি ক্রিকেটেরই সবচেয়ে সফল দল তারা। ঘরোয়া ​টুর্নামেন্টে কি চ্যাম্পিয়নস লিগে। আইপিএলের আটটি আসরের ছয়বারই ফাইনালে উঠেছে। চ্যাম্পিয়ন হয়েছে দুবার। দুবার চ্যাম্পিয়ন হয়েছে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস ​লিগেও। সেই চেন্নাই সুপার কিংসকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হলো আইপিএল থেকে। দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে রাজস্থান রয়্যালসকেও।

আইপিএলের নানা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর ভারতীয় আদালত বিশেষ একটি কমিশন গঠন করে। সেই কমিশন আজ তাঁর রায় পড়ে শোনাচ্ছেন। তাতে মূলত এই দুই দল আর দলের কর্ণধারদের সাজা দেওয়া হয়েছে। চেন্নাইয়ের অন্যতম মালিক, আইসিসি​ চেয়ারম্যান এন ​শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন। আজীবন নিষিদ্ধ হয়েছেন রাজস্থান রয়্যালসের অন্যতম কর্ণধার, অভিনেত্রী শিল্পা শেঠির বর রাজ কুন্ড্রাও।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.