ক্র্যাশ করেছে বলিউড তারকা আমির খানের ওয়েবসাইট

0

সিটিনিউজবিডিঃ নায়িকা হতে ইচ্ছুকদের জীবনবৃত্তান্তে ক্র্যাশ করেছে বলিউড তারকা আমির খানের প্রযোজনা সংস্থার ওয়েবসাইট। ‘মিস্টার পারফেকশনিস্টের’ প্রযোজনা সংস্থা ‘আমির খান প্রোডাকশনস্’ টুইটার ও ফেসবুকে নতুন মুখের খোঁজে একটি বিজ্ঞাপন পোস্ট করে।

এতে তার পরবর্তী ছবির জন্য নায়িকা হতে ইচ্ছুক ১২ থেকে ১৭ বছর বয়সী তরুণীদের জীবনবৃত্তান্ত ও নিজের গাওয়া হিন্দি গানের ভিডিও পাঠাতে বলা হয়।

টুইটার ও ফেসবুকে পোস্ট দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই ত্রিশ হাজারের বেশি সিভি ও গানের ভিডিও আসে ওয়েবসাইটে। ঝামেলা এড়াতে সেসব সিভি ও গানের ভিডিও একের পর এক ডাউনলোড করে আমির খান প্রডাকশনস্ এর কর্মকর্তারা। তবে শেষ রক্ষা হয়নি তাতে; ভিডিওর ভারে একপর্যায়ে ক্র্যাশ করে ওয়েবসাইটটি।

আমির খানের প্রযোজনা সংস্তার পরবর্তী ছবিটি পরিচালনা করবেন আদভাইত চন্দন। তিনি বলেন, ‘ইনবক্স ফাঁকা করার জন্য সারা রাত ধরে সিভি ডাউনলোড করেছি আমরা। সিভির ভারে যে সার্ভার ক্র্যাশ করবে তা ভুলেও ভাবিনি।’

তবে সার্ভার ক্র্যাশ করলেও এমন সাড়া পেয়ে অভিভূত আমিরের প্রযোজনা সংস্থার কর্মকর্তারা। সিভি দেওয়া তরুণীদের বাছাই শেষে একে একে অডিশন নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। ছবিটির নাম-ধাম কিছুই এখনো ঠিক হয়নি। তবে বিখ্যাত শিল্পী এ আর রহমান ছবিটিতের সঙ্গীত পরিচালকের দায়িত্বে থাকবেন বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.