বর্ষবরণে ‘ষোলআনা বাঙ্গালিয়ানা’য় মাতাতে প্রস্তুত চট্টগ্রাম র‌্যাডিসন

0

নিজস্ব প্রতিবেদক::মাত্র কদিন পরেই বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ দিন সবাই মেতে উঠবে বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যকে ধারণ করতে। পোশাক থেকে শুরু করে খাবারের মেনুতেও লাগবে বাঙ্গালি সংস্কৃতির ছোয়া। বাঙ্গালির এ প্রাণের উৎসবকে স্মরণীয় ও আনন্দঘন করে রাখতে নানান পদের বাঙ্গালি খাবারের পসরা সাজাতে  প্রস্তুত চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু চিটাগাং বে-ভিউ। বাংলা নববর্ষকে জমকালো আয়োজনে বরণ করে নিতে নিয়ে এসেছে “বাংলা নববর্ষ ১৪২৪” উদযাপনের জমকালো আয়োজন ।

বুধবার (৫ এপ্রিল ) বেলা ১১ টায় র‌্যাডিসন ব্লু চিটাগাং বে-ভি’র মেঘলা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন র‌্যাডিসন ব্লু চিটাগাং বে-ভি’র মহাব্যবস্থাপক রবিন এডওয়াডস। তিনি বলেন, বাঙ্গালির প্রাণের উৎসবকে স্মরণীয় করে রাখতে আমরা প্রস্তুত আছি।

বৈশাখি আয়োজনের অফার বিস্তারিত তুলে ধরেন র‌্যাডিসন ব্লু চিটাগাং বে-ভি’র সহকারী পরিচালক(বিক্রয় ও বিপণন) ফারহানুল কে চৌধুরী। লিখিত বক্তব্যে ফারহানুল বলেন, ২০১৪ সালের এই দিনেই শুরু হয়েছিল র‌্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউর শুভ যাত্রা। বাঙালি সংস্কৃতির সবচেয়ে জনপ্রিয় উৎসব পহেলা বৈশাখ এবং র‌্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে ‘বৈশাখী যাত্রা’(রুম প্যাকেজ) ও “বাঙ্গালি মহাভোজ”।

বৈশাখী যাত্রায় রয়েছে- ১৩ থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত একরাত্রি যাপনের সুবিধা। এতে আরও থাকছে এক্সচেঞ্জ রেস্তোরায় দুজনের বুফে ব্রেকফাস্ট ও ডিনার, শেফ স্পেশাল কেক, সন্ধ্যায় মেযেতো রেস্তোরায় দুজনের পিৎজা ও ককটেল, জিম এবং সুইমিং পুল ব্যবহার, ফ্রি ওয়াই-ফাই ইন্টারনেট,ভ্যালেট পার্কিং সহ আরও অনেক উপহার। অফারটি পেতে (বৈশাখী যাত্রা) প্রতি দম্পতিকে গুনতে হবে  ১৪ হাজার ২৪০ টাকা। অফরটি পেতে যোগাযোগ করতে হবে  +৮৮০ ১৭৭৭৭০১১২৩ -৩০ নম্বরে ।

“বাঙ্গালি মহাভোজ”-এ থাকছে পহেলা বৈশাখের দিনজুড়ে দুপুর ও রাত্রে  বুফে খাবারের বিশেষ আয়োজন। বাংলাদেশের সংস্কৃতি ও রন্ধন ঐতিহ্যকে মাথায় রেখে কাঁচা আমের ভর্তা, শুটকি ভর্তা, ইলিশ পাতুরি, মুরিঘণ্ট, লাও চিংড়ি, পাটিসাপটা পিঠা, গুরের পায়েস সহআরো হরেক রকমের খাবার। এর জন্য জনপ্রতি গুনতে হবে  ২২২২++/ টাকা। অফারটি পেতে যোগাযোগ করতে হবে +৮৮০ ৩১ ৬১৯৮০০ নাম্বারে ।এই আয়োজনে র‌্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউর স্পন্সর হিসেবে আছেন কেএসআরএম  এবং ট্রান্সকম বেভারেজ লিমিটেড ।

র‌্যাডিসন ব্লু চিটাগাং বে-ভি’র সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাকরিন খানের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাডিসন ব্লু চিটাগাং বে-ভি’র ফাইন্যান্স কন্ট্রোলার এটিএম সারোওয়ার চৌধুরী, ফ্রন্ট ডেস্ক ম্যানেজার কাজী নাসির উদ্দিন, ফুড এন্ড বেভারেজ ম্যানেজার কাজী হোসাইন ও এক্সিকিউটিভ শেফ ইরফান হোসাইন প্রমুখ।

মজিদ/সিটিনিউজ

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.