সিটিনিউজ ডেস্ক::বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির ভারতবিরোধী রাজনীতি এবারও সফল হবে না। তিনি বলেন, ‘বিএনপি আবার তাদের পুরানা খেলা- যে ভারতবিরোধী রাজনীতি শুরু করেছে তা মনে হয় এবার খুব একটা কাজে লাগবে না।’
আজ দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা হরিণানায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, বিএনপি বলছে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলে দেশের ক্ষতি হবে, দেশের স্বার্থ নষ্ট হবে। ২০০২ সালে চীনের সাথে বিএনপি যে প্রতিরক্ষা চুক্তি করেছিল তা তারা জাতির কাছে জানিয়েছিল কিনা প্রশ্ন রেখে হানিফ বলেন, এ ধরনের কাল্পনিক কথা বলে মানুষকে বিভ্রান্তে ফেলে বিএনপির ভারতবিরোধী রাজনীতি খুব একটা সুফল হবে না। বাসস।
এ বিভাগের আরও খবর
