জঙ্গিরা জাতির শত্রু : কক্সবাজার সৈকতে ছাত্রলীগের গণস্বাক্ষর

0

শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজার: কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ কালে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ স্বাক্ষকেরর পাশাপাশি বিভিন্ন মন্তব্য লেখেন। স্বাক্ষরকারীরা দাবী করেন, “জঙ্গিরা মানুষ নয়, ওরা দেশ ও জাতির শত্রু। এদের রুখে দাঁড়ানোর এখনি সময়”। কক্সবাজার সাগরপাড়ে বুধবার(৫এপ্রিল) পরিণত হয়েছিল জনসমুদ্রে।

সকাল ১১টায় কক্সবাজার সাগড়পাড়ের লাবণী পয়েন্টে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হয়।  এতে কক্সবাজারের বিভিন্ন স্তরের জনসাধারণ, দেশি-বিদেশি পর্যটক এবং ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়ে জঙ্গিবাদকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করেন।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিমের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন

এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ঈসমাইল সাজ্জাদ, রউফ নেওয়াজ ভুট্টো, আসহাদ উল্লাহ সায়েম, কামরুল হাসান সোহাগ, শাহিন চৌধুরী, মিজানুর রহমান হিমেল, সাংগঠনিক সম্পাদক হাসান ইকবাল রিপন, নাজমুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক শাহ নিয়াজ, উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীনসহ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালিয়াড়িতে জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষরে অংশ নিতে গিয়ে স্বাক্ষরকারীরা বলেন, জঙ্গিরা মানুষ হতে পারে না। ওরা দেশ ও জাতির শত্রু। কোন ধর্মে জঙ্গিবাদকে পশ্রয় দেয়া হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.