আনোয়ারায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ,ভাংচুর : ১২ আহত

0

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে বুধবার বিকেলে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় আনোয়ারা সদর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্রলীগের এক গ্রুপের কর্মীরা যানবাহন,ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও তান্ডব চালায়। দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলামসহ অন্তত ১০/১৫ জন। তবে তৎক্ষণাত সবার নাম জানা যায়নি। আহতদের চমেক হাসপাতাল ও আনোয়ারা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পর প্রায় ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

জানা গেছে,আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলাম বুধবার বেলা দুইটার দিকে কলেজ থেকে বাড়িতে যাওয়ার সময় ছাত্রলীগের আরেকটি গ্রুপের কর্মীরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এতে গুরুতর আহত হন নজরুল। এরপর সংগঠিত হয় নজরুল গ্রুপের কর্মীরা। তারা আনোয়ারা সদরে জড়ো হয়। বিকেলে তিনটার সময় তারা সশস্ত্র অবস্থায় সক্রিয় হয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এছাড়া তারা আনোয়ারা সদর এলাকায় বেসরকারি ব্যাংক,ব্যবসা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ ও ভাংচুরে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.