নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. সাদ্দাম (২২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোরে ডবলমুরিং সামিয়া গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম গরুর মাংসের ব্যবসা করতো বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া জানান, নিজ কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সাদ্দামকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
