স্বর্ণের বার ও প্রাইভেট কারসহ গ্রেফতার ৩

0

নিজস্ব প্রতিবেদক::নগরীর আকবরশাহ থানাধীন পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ১৩ টি স্বর্ণের বার ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় ৫ টার সময় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোঃ আকরামুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতর হলেন- সুলাল ধর(৩৮), জনি বনিক(৩৩) ও ছোটন ব্রক্ষচারী(২৫)। সুলাল ধরের বাড়ি কক্সবাজার জেলার রামু থানার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে। জনি বনিকের বাড়ি কুমিল্লা জেলা ও ছোটন ব্রক্ষচারীর (২৫) বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ¦ সংলগ্ন তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে প্যান্টের নিচে বিশেষভাবে তৈরি নেভী ব্লু কালারের কাপড়ের বেল্টের ভিতরে রক্ষিত অবস্থায় স্কচটেপ মোড়ানো ১৩ পিস স্বর্ণের বার ও ০১টি টযোটো প্রিমিও এফ প্রাইভেট কার(রেজিঃ নং- চট্টমেট্রো-গ-১৩-২৫৫২) সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে সোনা চোরাচালানের ব্যবসার সাথে জড়িত বলিয়া স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.