নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশে চুয়েট ক্যাম্পাসের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
শিক্ষা-গবেষণা কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের চলমান এই গতিশীলতা অব্যাহত থাকবে।এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১১ এপ্রিল) ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় চুয়েট ভিসি এ কথা বলেন।
চুয়েটের প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় আরো উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. জি. এম.সাদিকুল ইসলাম। বিভিন্ন সংগঠনের পক্ষে সভায় উপস্থিত ছিলেন রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. মো: তাজুল ইসলাম, গ্রিন ফর পিস্ এর উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, চুয়েট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ড. উজ্জ্বল কুমার দেব, চুয়েট ক্যারিয়ার ক্লাবের মডারেটর ড. মো: আজাদ হোসাইন, চুয়েট চলচ্চিত্র সংসদের মডারেটর জনাব মো: জায়েদ বিন সুলতান, চুয়েট জয়ধ্বনি’র প্রতিনিধি জনাব মোহাম্মদ আবদুর রাজ্জাক প্রমুখ।
