বিনোদন : ভারতের মুম্বাইয়ের ভারসোভার বদ্রীনাথ টাওয়ারের পরিবার নিয়ে থাকেন আনুস্কা শর্মা। সেখানে বেআইনিভাবে একটি ইলেকট্রিক জাংশন বক্স লাগিয়েছেন এ নায়িকা। তাই পৌরসভার কাছে অভিযোগ জানিয়েছেন তার প্রতিবেশী। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে সুনীল বত্রা নামে সেই ব্যক্তি আনুস্কা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
সুনীল বলেছেন, আবাসিকদের যাতায়াতের কমন প্যাসেজে ইলেকট্রিক বক্স লাগানোটা ঝুঁকিপূর্ণ। একাধিকবার তা সরিয়ে নিতে বললেও অভিনেত্রীর তরফে সাড়া মেলেনি তেমন। তাই এবার বিএমসি’র মাধ্যমে সরাসরি নোটিশদেয়া পাঠানো হয়েছে আনুস্কাকে।
আনুস্কার মুখপাত্র জানিয়েছিলেন, বেআইনিভাবে কোনও কিছুই করা হয়নি। তাঁদের কাছে পৌরসভার অনুমতি রয়েছে।
এছাড়াও আবাসনের বাসিন্দাদের দাবি, সেলিব্রিটি হওয়ার সুবাদে অনেক সময়েই অতিরিক্ত সুযোগ-সুবিধে নিয়ে থাকেন আনুস্কার পরিবার। এবার পৌরসভার কাছ থেকে সরাসরি নোটিশ পাঠানো হল আনুস্কাকে। এবেলা।
