নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, প্রয়াত আওয়ামী লীগ নেত্রী নীলুফার কায়সার চট্টগ্রামে আওয়ামী রাজনীতির দুঃসময়ের কান্ডারী। তাঁর পথ ধরেই চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের ভিত্তিকে শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে তাঁর চশমাহিলস্থ বাসভবনে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতির ভাষণে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আজ অনেকেই চট্টগ্রামে মহিলা আওয়ামী লীগের জন্য মায়াকান্না করেন। ওয়ান ইলেভেনের সময় দুঃসময়ে তারা বিদেশে ছেলে-মেয়ের জামাইয়ের বাড়িতে প্রবাস জীবন কাটিয়েছেন। তাদেরকেও চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ পদ দিয়ে কাজ করার যোগ্যতা প্রমানের সুযোগ দেয়া হয়েছে। কিন্ত তা তাঁরা না করে গাত্রদাহের খেলায় মেতে উঠেছেন। তাদের এই অপতৎপরতা কিছুতেই সহ্য করা যাবে না।
তিনি আরো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগরী এলাকার ৪টি আসনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য মহিলা আওয়ামী লীগ নির্বাচনী অভিযান শুরু করেছে।
এই অভিযানকে জোরদার করার জন্যে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা হোসনে আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনজুমান আরা চৌধুরী আনজি, যুগ্ম সাধারণ সম্পাদক নীলু নাগ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বিলকিছ কলিমউল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক আয়েশা আলম, শ্রম বিষয়ক সম্পাদক লায়লা আক্তার, হুরে আরা বিউটি, চেমন আরা, আয়েশা ছিদ্দিকী, আয়েশা আক্তার পান্না, বেবী, জিন্নাত, কৃষ্ণা দাশ, স্বপ্না চক্রবর্ত্তী প্রমুখ।
