মাশিউসস’র কার্যক্রমে বাধা দেয়ায় প্রতিবাদ

0

নিজস্ব প্রতিবেদক::‘মা ও শিশু উন্নয়ন সহায়ক সংস্থা’ এর কার্যক্রমে বাধাদানের প্রতিবাদ করেছে মা ও শিশু উন্নয়ন সহায়ক সংস্থা।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মা ও শিশু উন্নয়ন সহায়ক সংস্থা (মাশিউসস) এর চট্টগ্রাম জেলার মনিটরিং অফিসার মো. কুতুব উদ্দিন রাজু জানান, গত ৮ এপ্রিল চট্টগ্রাম জেলার বন্দর থানার অন্তর্গত আনন্দ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হেপাটাইটিস বি এর জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার সময় উক্ত এলাকার কিছু উশৃঙ্খল মানুষ বাধা দেয় এবং তারা একটি উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে উক্ত সংস্থার তিন কর্মকর্তা কে বন্দর থানায় সোপার্দ করে।

বন্দর থানা মাশিউসস এর সকল সরকারী অনুমোদন যাচাই সাপেক্ষে কর্মকর্তাদের ছেড়ে দেন।

অপরদিকে ওই দিন ই উক্ত এলাকার কতিপয় উশৃঙ্খল একটি চক্র মিডিয়াকে ভুল তথ্য প্রদান করে এই সংস্থার বিষয়ে ভুল খবর প্রকাশ করে যার ফলে মা ও শিশু উন্নয়ন সহায়ক সংস্থা এর ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

মিডিয়াকে সবসময় বস্তুনিষ্ট এবং সঠিক তথ্য যাচাই সাপেক্ষে সংবাদ প্রকাশ করা এবং মাশিউসস এর জনসচেতনতামূলক সকল কার্যক্রমে দেশের সর্বস্তরের জনসাধারণকে সহয়তা করার জন্য আহবান জানানো হয়।
উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো: মকছুদুর রহমান ( তথ্য উপাত্ত সংগ্রহকারী) মো: মোহাইমিনুল ইসলাম টিটু (তথ্য উপাত্ত সংগ্রহকারী ও কাউন্সিলর) রোজিনা আক্তার ( স্বাস্থ্য সহকারী ও কাউন্সিলর ) মো: শাহাদাত হোসেন ( সহকারী তথ্য উপাত্ত সংগ্রহকারী ও কাউন্সিলর ) মো. জয়নাল আবেদীন (সহকারী তথ্য উপাত্ত সংগ্রহকারী ও কাউন্সিলর )মো. আরমান হোসেন (স্বাস্থ্য সহকারী ও কাউন্সিলর )

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.