বর্ষবরণ কনসার্ট মাতাবেন জেমস

0

বিনোদন : আসছে পয়লা বৈশাখে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে বর্ষবরণ কনসার্ট ‘আলোকের এই ঝর্ণাধারায়’। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এই বর্ষবরণ কনসার্টে সঙ্গীত পরিবেশ করবেন নগর বাউল জেমস, জনপ্রিয় ফোক-শিল্পী শাহনাজ বেলী, কাজী শুভ ও কর্ণিয়া।

নৃত্য পরিবেশন করবেন ডি এ তায়েব ও মিমো। এছাড়াও থাকবে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাজধানীর রমনার জামতলা থেকে অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে পয়লা বৈশাখ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং বেলা ২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.