জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ: ফটিকছড়ির বুকের উপর দিয়ে বয়ে গেছে হালদা নদী। হালদার অনেক স্থানে বাঁধ না থাকায় দুপাড়ের পরিবারগুলোর দিন কাটছে চরম আতঙ্কে। ভুজপুর হরিনা এলাকায় হালদার বাঁধটি ভেঙ্গে যাওয়াতে পানি প্রবেশ করছে। নারায়নহাটের জমিদারপাড়া অংশে বেশ কিছু জায়গা ভেঙ্গে কয়েকটি বাড়ি তলিয়ে গেছে।
প্রভাবশালী নেতারা কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অপরিকল্পিত ভাবে বালি তোলাতে নদী দিন দিন রাক্ষুসি আকার ধারন করেছে। বালি উত্তোলন করা বন্ধ না হলে অনতিবিলম্বে হালদা নদী গর্ভে বিলিন হবে অনেক বসতি।
