স্কুল ছাত্রীকে ধর্ষণ:গ্রেফতার ২

0

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::কক্সবাজার সদরের খুরুলিয়ায় ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ছাত্রীকে ধর্ষণ পরবর্তী গর্ভপাতের ঘটনায় দায়েরকৃত মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকাল ৫টায় শহরের রুমালিয়ারছড়া পিটিআই স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সুতারচর এলাকার নাজির হোছনের ছেলে রফিকুল ইসলাম (২০) ও শহরের পিটিআই স্কুল উত্তর পাশের বাসিন্দা সামশুল আলমের ছেলে ওয়াসিম (৩০)।

জানা গেছে, ঝিলংজা ইউনিয়নের সুতারচর এলাকার জনৈক ৭ম শ্রেণীর ছাত্রীকে গত বছরের ১৫ ডিসেম্বর বিকাল ৪টায় বাড়ীর ভিতর ডুকে ধর্ষণ করে সুতারচর এলাকার নাজির হোছনের ছেলে রফিকুল (২০)। এঘটনা ৩ মাসের গর্ভবর্তী হয়ে পড়ে ওই ছাত্রী। এমনকি গর্ভসংক্রান্ত রিপোর্টও নেয়া হয়।

পরবর্তীতে ধর্ষিতা ওই ছাত্রীকে সামাজিক ভাবে বিয়ের আশ্বাস দেয়। কিন্তু গত ২৫ মার্চ সকাল ১০টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে ধর্ষক রফিকসহ তার সহযোগীরা সিএনজি যোগে অপহরণ করে কক্সবাজার শহরের সুর্যের হাসি ক্লিনিকে নিয়ে গিয়ে জোর পূর্বক গর্ভপাত ঘটান।

এ ঘটনায় ছাত্রীর পিতা আবদুল গফুর বাদী হয়ে ৫জনকে আসামী করে ১২ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনাল কক্সবাজারে মামলা ( মামলা নং-৩২৬/২০১৭) দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে, রফিকুল ইসলাম, রাজিয়া বেগম, মোঃ নাজির হোসেন, ইসমত আরা বেগম , ওয়াসিম। আদালতের নির্দেশক্রমে ওই মামলাটি গত ১৪ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা ( কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৫২, জিআর-৩৯৬) হিসেবে রেকর্ড করা হয়।

মামলার বাদী ও থানা সুত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দিক সোমবার বিকাল ৫টায় শহরের রুমালিয়ারছড়া পিটিআই স্কুল এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার ২ আসামীকে গ্রেফতার করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.