কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড::ঢাকা-চট্টগ্রামের রেল লাইনের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ট্রেনের নীচে কাটা পড়ে মারা গেছেন এক তরুণ । নিহত তরুণের বয়স আনুমানিক ১৫ থেকে ১৭ বছর হবে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএমএ এলাকায় এ ঘটনা ঘটে।
জিআরপি (রেলওয়ে থানা) পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও তারা লাশ উদ্ধার করতে পারে নি। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই নিহত তরুণের স্বজনরা তড়িঘড়ি করে তার লাশ নিয়ে যায় বলে পুলিশ জানায়।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯ টার সময় ভাটিয়ারী ফৌজদার হাট স্টেশনের মাঝামাঝি স্থানে রেল লাইন পার হতে গিয়ে এক হকার (ভ্রাম্যমান ক্ষুদ্র মালামাল বিক্রেতা) ট্রেনের নীচে কাটা পড়েছে শুনেছি। তবে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। ধারণা করা হচ্ছে পুলিশ যাওয়ার আগেই নিহতের স্বজনরা তার লাশ নিয়ে গেছে। যার কারণে তার নাম পরিচয়ও আমরা পায়নি।
এ বিভাগের আরও খবর
