জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক::জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন সভায় সভাপতিত্ব করেন।

সভায় মুক্তিযুদ্ধের ঐতিহ্য সংরক্ষণের নিমিত্তে প্রত্যেক উপজেলায় বিদ্যমান জেলা পরিষদের ডাকবাংলো গুলোতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, বন বিভাগ, মৎস বিভাগ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সমাজ সেবা অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, মহিলা বিষয়ক অধিদপ্তর অংশ নেন এবং স্ব স্ব বিভাগের উন্নয়নমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন।
পুলিশ সুপার নুরে আলম মিনা, সিভিল সার্জন ডাঃ মো. আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশ নেয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.