ছবি বানাবেন শাহরুখ খান

0

বিনোদন : বলিউডের শাহরুখ খান রোমান্স থেকে শুরু করে আন্ডার ওয়ার্ল্ডের ডন সব চরিত্রেই দেখিয়েছেন কারিশমা। তবে একটি অপূর্ণ ইচ্ছা রয়েছে শাহরুখ খানের। এবার সেটা বাস্তবায়ন করতে চান এই নায়ক।

হিন্দু পুরাণ ‘মহাভারত’র কাহিনি নিয়ে চলচ্চিত্র বানাতে চান শাহরুখ খান। সম্প্রতি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইন্ডিয়ার ‘ডিএনএ’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইচ্ছাই প্রকাশ করেন তিনি। তবে ছবিটি নির্মাণে আন্তর্জাতিক প্রযোজক প্রয়োজন মনে করেন ‘দেবদাস’ খ্যাত এই তারকা।

শাহরুখের মতে, বলিউডের চলচ্চিত্রের বাজার এবং ব্যয় সীমিত। তাই মহাভারতের মতো ছবি নির্মাণে আন্তর্জাতিক প্রযোজক হলে বাজারও উন্মুক্ত হবে। তবে এ ক্ষেত্রে বলিউড থেকে রেড চিলিস, যশরাজ ফিল্মস ও ধর্মা প্রডাকশনের প্রযোজনার সম্ভাবনা রয়েছে বলেও জানান উপমহাদেশের অন্যতম সেরা এ মেগাস্টার।

শাহরুখ জানান, শিগগিরই তিনি শুরু করতে চান মহাভারতের কাজ এবং তার প্রত্যাশা ছবিটি বাহুবলীর চেয়েও দারুণ কিছু বয়ে আনবে দর্শকদের জন্য।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.