নিজস্ব প্রতিবেদক::খাজা গরিবে নেওয়াজ (র.) তাঁর অনুপম আদর্শ, অসাম্প্রায়িক বৈশিষ্ট্য ও চারিত্রিক মাধুর্যের মাধ্যমে অগনিত মানুষের মন জয় করে এ উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসার করেছিলেন। কোন জোর জবরদস্তি কিংবা তরবারি দিয়ে ইসলামের দাওয়াত দেন নি। বর্তমানে যারা ইসলামের নামে সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত তারা ইসলামের শক্রু।
বক্তারা পীর, ফকির, সূফি-সাধক ও অলি-আউলিয়া কেরামদের আদর্শ অনুসরণ করে প্রকৃত ইসলামের সৌরভ বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহবান জানান।
বুধবার রাতে দক্ষিণ বাকলিয়াস্থ বউ বাজারে দায়রায়ে গাউছিয়া আহমদিয়া খাজা মঞ্জিলে পবিত্র মেরাজুন্নবী (সা.) ও তামাম আম্বিয়া-আউলিয়া কেরামের ’র ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা উপরোক্ত কথা বলেন।
মুহাম্মদ নুর উদ্দিন বাদশা ফকির মাইজভা-ীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সরূপ ভট্টাচার্য, কাইতলা জহির ভা-ার দরবার শরীফের সাজ্জাদানশীল সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সরূপ ভট্টাচার্য।
সোহাগ ফকিরের পরিচালনায় মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. আজগর আলী, সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক সোহেল প্রমুখ।
