সানি দেওল এবং সালমানের বক্সঅফিস যুদ্ধ

0

বিনোদন : অভিনেতা সানি দেওলের সিনেমা ভাইয়াজি সুপারহিট। নানা কারণে বিলম্বিত সিনেমাটি ছয় বছর পর অবশেষে মুক্তির জন্য প্রস্তুত। আসছে ঈদুল ফিতরে সালমান খান অভিনীত টিউবলাইট সিনেমার সঙ্গে বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি সিনেমাটি। কিন্তু সালমানের সঙ্গে এ লড়াইয়ে যেতে চাইছেন না সানি। এ জন্য তিনি সিনেমা মুক্তির তারিখ পেছানোর চিন্তা করছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সানি দেওলের সঙ্গে সালমানের সম্পর্ক বেশ ভালো। তাই তিনি একই দিনে সিনেমা মুক্তি দিতে চাইছেন না। এ নিয়ে তিনি প্রযোজকের সঙ্গে আলোচনা করেছেন এবং বোঝানোর চেষ্টাও করছেন, সালমানের সঙ্গে একই দিনে সিনেমা মুক্তি দেয়া ঠিক হবে না। ইতোমধ্যে সিনেমাটি অনেক বিলম্বিত হওয়ায় প্রযোজক এতে এখনো রাজি হননি। তারা সিনেমার বাকি টিমের সঙ্গেও বিষয়টি আলোচনা করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

২০১১ সালে প্রথম ভাইয়াজি সুপারহিট সিনেমার ঘোষণা দেয়া হয়। এমনকি ২০১২ সালে সিনেমাটির ফার্স্ট লুকও প্রকাশ করা হয়। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। মাঝে অর্থনৈতিক সমস্যার কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে ফের সিনেমাটির শুটিং শুরু হয়। ভাইয়াজি সুপারহিট সিনেমার মাধ্যমে আবারো অভিনয়ে ফিরছেন প্রীতি জিনতা। সর্বশেষ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত হ্যাপি এন্ডিং সিনেমায় অতিথি চরিত্রে দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। অন্যদিকে ২০১৩ সালে শর্টকাট রোমিও সিনেমায় দেখা গিয়েছিল আমিশা প্যাটেলকে। এ সিনেমায় তাকেও দেখা যাবে। অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমা ভাইয়াজি সুপারহিট। সিনেমাটিতে সানি দেওল-প্রীতি-আমিশা ছাড়া আরো অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, আরশাদ ওয়ার্সি প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.