ধসের পর পাহাড় থেকে ১৫০ পরিবার উচ্ছেদ

0

সিটিনিউজবিডি:- পাহাড় ধসে প্রাণহানি রোধে পাহাড়ের পাদদেশে বসবাসরত ১৫০ পরিবারকে সরিয়ে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে নগরীর বায়েজিদ থানার আমিন কলোনি টাংকির পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত এসব পরিবারকে সরিয়ে নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান সিদ্দিক, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফজাল হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান সিদ্দিক বলেন, গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে শনিবার রাতে একটি দুর্ঘটনা ঘটেছে। পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু তারা নিজ থেকে বসতি সরিয়ে নিয়ে না যাওয়ায় আমরা তাদেরকে উচ্ছেদ করেছি। উল্লেখ্য, শনিবার (১৮ জুলাই) রাত দুইটার দিকে আমিন কলোনির শাহজাহান মিস্ত্রীর ঘরে পাহাড় ধসে আরাফাত হোসেন ফরিদ (১২), উম্মে সালমা() ও বিবি মরিয়ম () নামে তিন ভাইবোন মাটিচাপায় মারা যায়। এছাড়া রাত দেড়টার দিকে লালখান বাজারের পোড়া কলোনি এলাকায় দেয়াল ধসে মরিয়ম বেগম (৩০) তার মেয়ে সুরাইয়া() এবং একই এলাকার আঁখির () প্রাণহানি ঘটে। টানা বর্ষণের ফলে পাহাড় ও দেয়াল ধসে একই দিনে নগরীতে ৫ শিশুসহ ৬ জনের নির্মম মৃত্যু হলো। একইভাবে গত ৮ বছরে প্রায় নগরীতে ২০০ মানুষের প্রাণহানি ঘটে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.