তারেক রহমানের জনপ্রিয়তায় আ.লীগ ঈর্ষান্বিত: ডা. শাহাদাত

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি সরকারের একটি ধারাবাহিক ষড়যন্ত্র। তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষানিত। ফলে এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ষঢ়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু কোন ষড়যন্ত্রেই বিএনপি কে গণতান্ত্রিক আন্দোলন থেকে সরিয়ে আনা যাবে না।

মঙ্গলবার (২ মে) বিকাল ৪ টায় দলীয় কার্যালয় নসিমন ভবনে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকার লুটপাত ও র্দূনীতি হলেও তাদের বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারী পরোয়ানা জারি হয় না। কিন্তু বিএনপির নেতা-র্কমীদের বিরুদ্ধে প্রতিনিয়ত মামলা হচ্ছে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সামসুল আলম, কাজী বেলাল উদ্দীন, আনোয়ার হোসেন লিপু, জি.এম আয়ুব খান,সৌরভ কোম্পানি, আবুল হাশেম, মনোয়ারা বেগম মনির, সাহেদ বক্স, কামরুর ইসলাম, গাজী সিরাজ উল্লাহ, শিহাব উদ্দীন মমিন, সাইফুল আলম বাবুল, সাবের আহমেদ, আলী আব্বাস খান, মোঃ বকতেয়ার, আব্দুল হালিম স্বপন, আব্দুল কাদের জসিম, সাইফুর রহমান শপত ,জসিম উদ্দীন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান, জালাল উদ্দীন সোহেল প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.