৪ গোলের অপেক্ষা রোনালদোর

0

খেলাধুলা : ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৯৬-এ। আর ৪ গোল হলেই রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন পর্তুগিজ ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সবশেষ ম্যাচেই হ্যাটট্রিক করেছেন রোনালদো। আজ অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

রোনালদোর সামনে আরো একটি মাইলফলকের হাতছানি। সেটা অবশ্য লিগে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড (৮৪) ও রিয়াল মাদ্রিদ (২৮০) মিলিয়ে লিগে রোনালদোর গোলসংখ্যা এখন ৩৬৪টি। আর এক গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন জার্ড মুলারকে (৩৬৫ গোল)। তিন গোল করলে ছাড়িয়ে যাবেন জিমি গ্রিভসকে (৩৬৬ গোল)। ৪৬ বছর ধরে রেকর্ডটা ধরে রেখেছেন প্রাক্তন ইংলিশ ফরোয়ার্ড। স্পোর্টিং লিসবনের হয়ে অবশ্য তিনটি গোল আছে রোনালদোর। কিন্তু পর্তুগালের লিগ ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে না পড়ায় সেটি গণনায় ধরা হবে না। তারপরও গ্রিভসকে ছাড়িয়ে যাওয়াটা রোনালদোর জন্য স্রেফ সময়ের ব্যাপার মাত্র! সূত্র- অনলাইন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.