সিটিনিউজবিডি:- মঙ্গলবার রাজধানীতে চলমান রাজনীতি নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মন্তব্য করেন, বিএনপি ভাঙার জন্য সরকারের প্রয়োজন হবে না, খালেদার জিয়ার এক ছেলেই যথেষ্ট ।
সুরঞ্জিত আরো বলেন, খালেদা জিয়ার ভয়, তার দল বুঝি সরকার ভেঙে দেবে। সব সরকারই বিরোধী দল ভাঙার চেষ্টা করে। কিন্তু ইতিহাস বলে, সেটা সম্ভব হয় না। দল ভাঙে ভেতরের লোকজন। বিএনপি ভাঙার জন্য খালেদা জিয়ার এক ছেলেই যথেষ্ট, ঘরের শত্রু বিভীষণ। ‘জিয়ার বিএনপি, ‘মাহবুবুর রহমানের বিএনপি’ ইত্যাদি নামে দলটি বিভক্ত হয়ে যেতে পারে মন্তব্য করে এ জন্য খালেদা জিয়াকে সতর্ক করেন জ্যেষ্ঠ এই আওয়ামী লীগ নেতা।
