সিটিনিউজবিডি:- ভূমিমন্ত্রী আজ শুক্রবার ঈশ্বরদী উপজেলার পাকশির জিগাতলা চররূপপুর গ্রামে প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি কার্যালয় প্রাঙ্গণে সমিতির সদস্যদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জাননো হয়।
সমিতির সভাপতি প্রতিবন্ধী ছানোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ্, ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুকুল কুমার মৈত্র, থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
শামসুর রহমান শরীফ বলেন, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশে সকল ধর্মের মানুষ ভেদাভেদহীন ও সহমর্মিতার সাথে বসবাস করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন অসাম্প্রদায়িক রাজনীতি করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দারিদ্র্য বিমোচনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ প্রতিবন্ধী শিশুদের জন্য পরম মমতা দিয়ে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তার মাকে তথ্যপ্রযুক্তিসম্পন্ন আধুনিক ডিজিটাল বাংলাদেশ গঠনে আন্তরিকতার সাথে সহযোগিতা করে যাচ্ছেন।
অনুষ্ঠানে মন্ত্রী সাত শতাধিক প্রতিবন্ধী পরিবারের মাঝে আটা, চাল, চিনি, সেমাইসহ নগদ অর্থ বিতরণ করেন।
এ বিভাগের আরও খবর
