সাদার্নে নৈতিক অধিকার বিষয়ক সিম্পোজিয়াম

0

সিটিনিউজ ডেস্ক::সাদার্ন ইউনিভার্সিটিতে ক্রেতা ও বিক্রেতার নৈতিক অধিকার বিষয়ক সিম্পোজিয়াম সম্প্রতি ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মূলত ভোক্তা অধিকার আইন ও বিক্রেতাদের মৌলিক দায়িত্ব সম্পর্কে ধারণা দিতে এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত সিম্পোজিয়ামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহান। আলোচক ছিলেন বাংলাদেশ কনজিউমার এসোসিয়েশন’র ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসেন এবং মেল্যু ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিজেএমইএ’র পরিচালক মো. সাইফুল্লাহ মনসুর।
আলোচনায় মেল্যু ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিজেএমইএ’র পরিচালক মো. সাইফুল্লাহ মনসুর বিক্রেতাদের মৌলিক দায়িত্ব সম্পর্কে ধারণা দেন যারা ভোক্তাদের আইনগত অধিকারের পাশাপাশি নৈতিক অধিকার নিশ্চিত করেন। বাংলাদেশ কনজিউমার এসোসিয়েশন’র ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসেন ভোক্তা অধিকার আইন সমুন্নত রাখতে জনসচেতনতা ও আন্দোলনের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া আলোচকবৃন্দ দেশে বিদেশে ক্রেতা ও বিক্রেতার নৈতিক অধিকার সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকবৃন্দ।
সাদার্ন ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিকল্পনায় ও তত্ত্বাবধানে আয়োজিত সিম্পোজিয়ামে বিবিএ ৪৫, ৪৬, ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.