চসিকের অভিযানে দোকান উচ্ছেদ

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন এর নেতৃত্বে সোমবার (৮ মে) চট্টগ্রাম মহানগর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন এস এস খালেদ রোডস্থ ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের সম্মুখে সিটি কর্পোরেশনের জায়গায় অবৈধভাবে বসা একটি দোকান উচ্ছেদ করে জায়গাটি অবৈধ দখলমুক্ত করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা-কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.